ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
নির্বাচনে বিজিবির পূর্ণ প্রস্তুতি, সীমান্তে কড়া নজরদারি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, ভোটকেন্দ্র থেকে সীমান্ত এলাকা—সবখানেই পেশাদার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠে কাজ করবে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই বাহিনীর প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
রোববার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক। এ সময় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।
মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯ উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩০০ সংসদীয় আসনে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বাহিনীটি দায়িত্বে থাকবে।
নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।
সমন্বয় সভা শেষে মহাপরিচালক বেইজ ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনকালীন সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- এনসিপির শীর্ষ চার নেতার পদত্যাগ
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- কিউএস বিষয়ভিত্তিক র্যাংকিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
- পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিল বিজ্ঞানীরা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড টাইম’ ভর্তির বিষয়ে যা বললেন উপাচার্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ মার্চ)
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল