ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সরকারের তথ্য স্বচ্ছতা বজায় রাখার আহ্বান প্রেস সচিবের
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র পরিচালনার তথ্য জনগণের কাছে অবাধভাবে পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও একটুও কমে না—এ আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার ও রাষ্ট্রের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের জানার অধিকার নিশ্চিত করা একটি চলমান প্রক্রিয়া, যা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, ভবিষ্যতে যারা প্রেস সেক্রেটারি বা প্রেস উইংয়ের দায়িত্ব নেবেন, তারা যেন বর্তমান সময়ের মতোই স্বচ্ছতা ও তথ্য সরবরাহের মান বজায় রাখেন। জনগণ রাষ্ট্র কীভাবে চলছে এবং সরকার প্রধান কী করছেন—এসব বিষয়ে জানার অধিকার রাখে। গণমাধ্যমের দায়িত্ব হলো সে তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া, আর সরকারের দায়িত্ব হলো নিয়মিত ও নির্ভরযোগ্যভাবে সে তথ্য সাংবাদিকদের সরবরাহ করা।
তিনি জানান, এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদন, জাতীয় মৎস্য নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদন এবং কাতার ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ডেপুটেশন সংক্রান্ত ইমপ্লিমেন্টিং এগ্রিমেন্টের অনুসমর্থন। এছাড়া মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটির প্রতিবেদনের আলোকে বেজা কর্তৃক প্রস্তাবিত সুপারিশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
শফিকুল আলম আরও বলেন, জাতীয় যোগ্যতা কাঠামো একটি অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল যোগ্যতা ব্যবস্থার রূপরেখা তৈরি করবে। এ নীতিমালার মাধ্যমে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাসহ সব ধারার শিক্ষাব্যবস্থায় যোগ্যতার সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ, বিভিন্ন শিক্ষাস্তরের মধ্যে স্থানান্তরের স্পষ্ট পথরেখা তৈরি এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হবে।
তিনি জানান, ১৯৯৮ সালের জাতীয় মৎস্য নীতিকে রহিত করে নতুন জাতীয় মৎস্য নীতিমালা-২০২৬ প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং টেকসই মৎস্য উৎপাদনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ও সুনীল অর্থনীতির বিকাশে গতি আনা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক