ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
এটি সম্ভবত নির্বাচনের আগে শেষ প্রেস ব্রিফিং: শফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রেস সচিব শফিকুল আলম ইঙ্গিত দেন, এটি সম্ভবত নির্বাচনের আগে শেষ নিয়মিত প্রেস ব্রিফিং হতে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি বলেন, গত প্রায় দেড় বছরে প্রেস উইং সরকারের অবস্থান ও বিভিন্ন সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে।
শফিকুল আলম বলেন, প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি সাংবাদিকদের জানানো হয়েছে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সরকারের সব ধরনের তথ্য নিয়মিত শেয়ার করা হয়েছে এবং এমন কোনো খবর নেই, যা সেখানে প্রকাশ করা হয়নি।
তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ পর্যন্ত অন্তত ২০ কোটি ভিউ হয়েছে এবং এই প্ল্যাটফর্মকে তথ্য প্রচারের একটি বড় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে।
প্রেস সচিব আরও বলেন, ব্রিফিং ও প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সময়ে যত প্রশ্ন এসেছে, সেগুলোর জবাব দেওয়াকেই প্রেস উইং অগ্রাধিকার দিয়েছে বলে জানান তিনি।
এ সময় প্রেস উইংয়ের সদস্য আজাদ মজুমদার বলেন, গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে তারা কাজ করেছেন এবং আগামী সপ্তাহে ভিন্ন ভূমিকায় হলেও সাংবাদিকদের পাশেই থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অন্য সদস্য ফয়েজ আহমদ বলেন, তিনি সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে গিয়ে যদি কারও প্রতি কোনো অনিচ্ছাকৃত আচরণ হয়ে থাকে, সে জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে