ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে মিরপুর ও ফার্মগেটে ঢাবির নতুন কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত ও পরীক্ষা গ্রহণ নির্বিঘ্ন করতে বিশেষ সমন্বিত উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আগামী শনিবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে এমআইএসটির ভর্তি পরীক্ষাও একই দিনে হওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্র পৌঁছাতে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এই ভোগান্তি কমাতে মিরপুর ও ফার্মগেট এলাকায় অতিরিক্ত তিনটি বিশেষ পরীক্ষা কেন্দ্র স্থাপন করেছে ঢাবি কর্তৃপক্ষ। মূলত যারা এমআইএসটিতে পরীক্ষা দিয়ে দ্রুত ঢাবির কেন্দ্রে আসতে চান, তাদের সুবিধার্থেই এই ব্যবস্থা।
শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ওই দিন মেট্রোরেল চলাচলের সময় ব্যবধান কমানো হয়েছে এবং অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এমআইএসটি (মিরপুর) থেকে দ্রুততম সময়ে অন্য কেন্দ্রে পৌঁছানো সম্ভব হবে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষা একদিন পিছিয়ে দিয়েছে। ২৭ ডিসেম্বর বিকেলের পরিবর্তে এই পরীক্ষাটি এখন আগামী ২৮ ডিসেম্বর (রবিবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুই প্রতিষ্ঠানের এই সমন্বিত পদক্ষেপে ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়