ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের লাঠিচার্জ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ব্যাপক বিক্ষোভ এবং ভাঙচুরের চেষ্টার ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শত শত বিক্ষোভকারী পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইকমিশন এলাকায় পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা এবং ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পুনরায় তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে হাজির হন। অত্যন্ত সংক্ষিপ্ত এই বৈঠকে (৫ মিনিটের কম) দিল্লির ঘটনা এবং কলকাতা ও অন্যান্য স্থানে বাংলাদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করার কড়া বার্তা দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এটি গত ১০ দিনের মধ্যে ভারতীয় দূতকে দ্বিতীয়বার তলবের ঘটনা। এর আগে ১৪ ডিসেম্বর তাকে তলব করে ভারতে অবস্থানরত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য বন্ধ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছিল। আজকের তলবে মূলত বাংলাদেশি মিশনগুলোর ওপর আক্রমণ প্রচেষ্টা এবং কূটনীতিকদের সুরক্ষার বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান