ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের প্রত্যাবর্তন: নেতাকর্মীদের জন্য চলবে ২০টি স্পেশাল ট্রেন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল (বিশেষ) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে বিশেষ এই কার্যক্রমের কারণে ওইদিন স্বল্প দূরত্বের তিনটি নিয়মিত কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ডিসেম্বর রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের যাত্রা স্থগিত থাকবে। বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের জন্য ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে এই ব্যবস্থা নিয়েছে।
যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন:
চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেনগুলো চলবে— কক্সবাজার, জামালপুর, টাঙ্গাইল, ভৈরববাজার, গাজীপুর (জয়দেবপুর), পঞ্চগড়, খুলনা, চাটমোহর, রাজশাহী এবং যশোর রুটে। এছাড়া নিয়মিত ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। রেলওয়ে জানিয়েছে, এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি ট্রেনের একদিনের যাত্রা স্থগিত থাকায় সাধারণ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখিত। একইসঙ্গে স্পেশাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ‘নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫’ কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)