ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যার বিচার ও ৩ উপদেষ্টার পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারকে তিন দফা আল্টিমেটাম দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’।
সোমবার (২২ ডিসেম্বর) সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবিগুলো উত্থাপন করা হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
সংগঠনটির প্রথম দাবিতে বলা হয়েছে, তদন্তে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করতে হবে। দ্বিতীয় দাবিতে, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী ঘরানার কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, এই ঘাপটি মেরে থাকা চক্রটিই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
সবচেয়ে কঠোর দাবিটি করা হয়েছে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের বিষয়ে। ইনকিলাব মঞ্চের তৃতীয় দাবিতে বলা হয়েছে, হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সংগঠনটির মতে, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া রাষ্ট্র ও গণআকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে রাজপথে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)