ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
অপরাধীদের শাস্তি না দিলে জনমনে আতঙ্ক বাড়বে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান অগ্নিসংযোগ, চোরাগুপ্ত হামলা ও সহিংসতার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপরাধীদের ছাড় না দিয়ে তাদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি, অন্যথায় জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি আরও বাড়বে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ এক রোগীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাসহ দেশব্যাপী বিভিন্ন সহিংসতার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, "একের পর এক চোরাগুপ্ত হামলার ঘটনা রাষ্ট্রের জন্য চরম উদ্বেগজনক। এসব ঘটনার প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের। তদন্তে কোনো ঘাটতি থাকলে মানুষ আতঙ্কিত হবে এবং নানা প্রশ্ন তুলবে। জনগণ এসব অপরাধের বিচার কেবল কাগজে-কলমে নয়, বাস্তবে বা দৃশ্যমানভাবে দেখতে চায়।"
নির্বাচন কেন্দ্রিক কোনো চক্রান্ত চলছে কি না—এমন শঙ্কার কথা জানিয়ে বিএনপি এই নেতা বলেন, "দেশকে অস্থিতিশীল করতে কোনো বিদেশি শক্তি বা তাদের দেশীয় অনুসারীরা চক্রান্ত করছে কি না, তা নিয়ে মানুষের মনে উদ্বেগ রয়েছে। এই সরকার জনগণের এবং গণতান্ত্রিক আন্দোলনের সমর্থিত সরকার। তাই দুষ্কৃতিকারীদের শক্ত হাতে দমন করা এবং চক্রান্ত নস্যাৎ করাই হবে এই সরকারের প্রধান কাজ।"
এ সময় রিজভীর সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা
- ঢাকা-১৭ আসনে প্রথম কেন্দ্রের ফলে এগিয়ে তারেক রহমান