ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শাসনব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
বিকেল ৪টার পর অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। একই মঞ্চে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণের কথা রয়েছে।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ হলেও এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সিদ্ধান্তে অনুষ্ঠানটি সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যার মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি হতে পারে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মাধ্যমে দলটি ষষ্ঠবারের মতো রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।
অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান।
মঙ্গলবার সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে এখন নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকজন সম্ভাব্য মন্ত্রী শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বলেও জানা গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা