ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানকে ১ নম্বর সদস্য করে মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১ নম্বর সদস্য করে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের’ ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির ২ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে মরহুম আরাফাত রহমান কোকোর নাম।
শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের পূর্বে ঘোষিত সব জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
নতুন এই কমিটিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব হিসেবে বহাল রাখা হয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর ১০১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছিল, যা সংশোধন করে এখন ১৫১ সদস্যে উন্নীত করা হলো।
আহ্বায়ক ইশরাক হোসেন বলেন, একটি মহল রাজনৈতিক সুবিধা নিতে স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সেই অপচেষ্টা রুখে দেবে এবং রণাঙ্গনের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের প্রজন্মের সব নেতাকর্মীকে মুক্তিযোদ্ধা দলের সঙ্গে সমন্বয় করে সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু বলেন, এই কমিটি সংগঠনের শক্তি বৃদ্ধি করবে এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে ও দলের আদর্শ প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)