ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ট্রাভেল পাস পেলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার পথে আছেন। সম্প্রতি তিনি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন এবং আজ সেই পাস হাতে পেয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরে আসবেন। দলীয় সূত্র জানায়, তিনি দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
আগমন উপলক্ষে নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি নিশ্চিত করতে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল বিমানবন্দরের প্রটোকল ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে।
প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অব. ড. শামসুল ইসলাম। তারা বিমানবন্দর ও নিরাপত্তা ব্যবস্থার সরেজমিন পরিদর্শন করেছেন।
দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে বের হওয়ার পর তারেক রহমানকে রাজধানীর পূর্বাচল রোড এলাকায় গণসংবর্ধনা দেওয়া হবে। এই কর্মসূচি সফল করতে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত