ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিমানবন্দর থেকে ঢাবিতে নেওয়া হবে ওসমান হাদির মরদেহ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। বিমানবন্দর থেকে তার মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে জানায়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে এই অকুতোভয় বীরকে বরণ করে নিতে এবং শ্রদ্ধা জানাতে সমর্থক ও সাধারণ মানুষকে বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিমানবন্দর থেকে মরদেহ আনার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রাখা হবে। সেখানে উপস্থিত ছাত্র-জনতা তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও বৃহস্পতিবার রাতে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯৩ সালে জন্ম নেওয়া হাদি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর