ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মির্জা ফখরুল-রিজভীর কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। একইসঙ্গে আজ শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবং বিকেল ৪টায় কারওয়ান বাজারে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তবে অনিবার্য কারণবশত ও দেশের পরিস্থিতি বিবেচনায় এসব কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে আজ রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি