ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
কে হচ্ছেন ডেপুটি স্পিকার? আলোচনায় ৫ শীর্ষ জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে সরকারি দল বিএনপি। এই প্রস্তাবের পর কে হচ্ছেন পরবর্তী ডেপুটি স্পিকার, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। বর্তমানে জামায়াতের নবীন-প্রবীণ পাঁচজন নেতার নাম এই পদের জন্য জোরালোভাবে আলোচনায় রয়েছে।
শীর্ষ আলোচনায় দুই তরুণ ব্যারিস্টার:
ডেপুটি স্পিকার পদের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন জামায়াতের সাবেক দুই শীর্ষ নেতার সন্তান। তাঁদের একজন পাবনা-১ আসন থেকে নির্বাচিত নাজিবুর রহমান মোমেন (সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে) এবং অন্যজন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আহমদ বিন কাসেম আরমান (সাবেক কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর ছেলে)। দুইজনেই পেশায় ব্যারিস্টার। সংসদীয় রীতি অনুযায়ী আইনজ্ঞদের এই পদে অগ্রাধিকার দেওয়ার প্রচলন থাকায় তাঁদের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা কম হওয়ায় অভিজ্ঞ নেতাদের নামও আলোচনায় আসছে।
অভিজ্ঞদের তালিকায় রয়েছেন যারা:
দলের একটি অংশ ডেপুটি স্পিকার পদে প্রবীণ ও অভিজ্ঞ সংসদ সদস্যদের মনোনয়নের পক্ষে। এই তালিকায় রয়েছেন:
১. অধ্যাপক মুজিবুর রহমান: রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত এই প্রবীণ নেতা বর্তমানে জামায়াতের নায়েবে আমির এবং একাধিকবার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন।
২. মাওলানা রফিকুল ইসলাম খান: সিরাজগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এই নেতা দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক ছাত্রশিবির সভাপতি।
৩. সাইফুল আলম খান মিলন: ঢাকা-১২ (তেজগাঁও-কারওয়ান বাজার) আসনের সংসদ সদস্য। ঢাকার গুরুত্বপূর্ণ একটি আসনে জয়ী হওয়ায় তাঁকেও হটলিস্টে রাখা হয়েছে।
সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে জামায়াত:
ডেপুটি স্পিকার পদের প্রস্তাব পেলেও জামায়াত এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছে না। দলটির নীতিনির্ধারকরা জানিয়েছেন, 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়নে বিএনপি কতটুকু আন্তরিক, তা আগে পর্যবেক্ষণ করা হবে। গত রোববার জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে যে, যদি জুলাই সনদের মৌলিক বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়, তবে তারা এই পদ গ্রহণ নাও করতে পারে।
জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ডেপুটি স্পিকার ইস্যুতে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদীয় টিমের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনীত করা হয়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)