ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ২ কর্মী নি'হত
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সরকারি খাস পুকুরের দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সহিংসতায় রূপ নিয়েছে। উপজেলার ধামাইনগর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে হওয়া এই ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বিএনপির দুই তৃণমূল কর্মী। সোমবার (২ মার্চ) সকালের এই রক্তক্ষয়ী ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তাঁরা হলেন গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)। তাঁরা দুজনেই ধামাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের একনিষ্ঠ অনুসারী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী এবং বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘ এক যুগ ধরে দ্বন্দ্ব চলছে। আছমত আলী গত ১৫-১৬ বছর ধরে স্থানীয় মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি ভোগদখল করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক ৩ বছরের জন্য পুকুরটি নতুন করে লিজ নেন। সোমবার সকালে আবু বক্কার তাঁর দলবল নিয়ে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে আছমত আলীর সমর্থকরা তাতে বাধা দেন, যা মুহূর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় গোয়ালপাড়া গ্রাম। সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত ৪ জন এবং বিএনপি সমর্থিত ৭ জন মারাত্মকভাবে জখম হন। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বেলা ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইসমাইল এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আব্দুস সালাম মারা যান।
ঘটনার বর্ণনা দিয়ে ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে পুকুরটি আওয়ামী লীগ সমর্থকরা চাষাবাদ করত। ৫ আগস্টের পর আবু বক্কার সিদ্দিক পুকুরটি লিজ নিলেও সেখান থেকে মাছ ধরতে দেয়নি আছমত আলী গং। আজকে সকালে আবু বক্কার সিদ্দিকের লোকজন মাছে ধরতে গেলে আওয়ামী লীগের লোকজন হামলা করে দুজনকে মেরে ফেলেছে।’ তিনি এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, এই পুকুরটি নিয়ে বিরোধের ইতিহাস বেশ পুরোনো। এর আগে ২০০৭ সালেও এই পুকুর দখলকে কেন্দ্র করে ফজলার রহমান নামে একজন প্রাণ হারিয়েছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, ‘পুকুর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বিএনপির দুজন কর্মী মারা গেছেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ