ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে এনসিপি: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বিভাগীয় ইফতার মাহফিলে গণভোটের রায়কে চ্যালেঞ্জ করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জনগণের স্বতঃস্ফূর্ত রায়কে যদি আইনি মারপ্যাঁচে ফেলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, তবে ছাত্র-জনতা আবারো রাজপথে নামতে পিছপা হবে না। মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আদালতে। আমরা সেটা মানব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়- আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা পরিস্কার- আমরা জুলাইয়ের মত স্লোগান দিতে চাই না ‘হাইকোর্ট না রাজপথ’। কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।
প্রতিবেশী দেশ ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। ভারতের সাথে সম্পর্ক করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের পাঠানোর পর আমরা বিষয়টি ভেবে দেখব। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদীর হত্যাকারীদের ফেরত না পাঠালে ভারতের সাথে কোন সম্পর্ক ঠিক হবে না।
Referendum বা গণভোটের ফলাফল প্রসঙ্গে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, গণভোটে ৭০ ভাগ ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। সংস্কার নিয়ে চোরপুলিশ খেলা চলছে। আমরা যদি দেখি, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না- তাহলে আমরা আবারও রাজপথে নামব। যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে সরকারকে।
অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বিএনপি সদস্যদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতা চর্চা হয়। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই, গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবেন।
মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী শরিফ ওসমান হাদী হত্যার দ্রুত বিচার চেয়ে আন্দোলনের হুমকি দেন। অন্যদিকে সারজিস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথম থেকেই আমরা দেখছি বিএনপির কিছু নেতাকর্মী, তাদের আইনজীবী আবার বাংলাদেশকে তাদের পুরনো পথে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমরা দেখছি মাঠ পর্যায়ে আমাদের নেতাদেরকে হুমকি দেয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। এটা মোকাবিলা করার জন্য আমাদেরকে শক্তিশালী সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে এনসিপির উচ্চপর্যায়ের নেতা হাসনাত আব্দুল্লাহ এমপিসহ কুমিল্লা বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ