ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
'গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত জনরায়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে'
নিজস্ব প্রতিবেদক: গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত জনরায়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তার দাবি, এই উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, যা দেশের রাজনৈতিক পরিবেশের জন্য অশনিসংকেত।
সোমবার (২ মার্চ) চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের ভিত্তিতেই বর্তমান সরকার গঠিত হয়েছে। এখন সেই গণরায় বাতিলের অপচেষ্টা চলছে এবং বিচার বিভাগকে দলীয় স্বার্থে প্রভাবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আদালতকে ব্যবহার করা হলে তার ফল ভালো হবে না। একই সঙ্গে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ডাক দেন তিনি। তার ভাষ্য, শুধু ঢাকায় নাসীরুদ্দীন পাটোয়ারী-এর নেতৃত্ব যথেষ্ট নয়; চট্টগ্রাম থেকেও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)