ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যার বিচার দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ চত্বরে পৃথকভাবে এই কর্মসূচি শুরু করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘হাদি হত্যার বিচার চাই’, ‘খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না’—এমন নানা স্লোগানে বায়তুল মোকাররম এলাকা প্রকম্পিত করে তোলেন। বিক্ষোভকারীদের দাবি, অনতিবিলম্বে শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দেশে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীসহ সারা দেশে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর