ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রতিদিন হ'ত্যার হুমকি পাচ্ছি, মেরে ফেলার ভয় দেখাচ্ছে: হাসনাত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমার কাছে প্রতিদিন অনেক হুমকি-ধমকি আসছে, মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে।’
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় আধিপত্যবাদবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রতিপক্ষের আচরণের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটি পক্ষ ক্ষমতায় যাওয়ার আগেই ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে। এখনই যদি এই অবস্থা হয়, তবে ক্ষমতায় গেলে তাদের আসল রূপ আরও ভয়ংকর হবে। ক্ষমতা না থাকলে তারা বিনয়ী সাজে, আর ক্ষমতা পেলে বেপরোয়া হয়ে ওঠে। এরা প্রকৃত ভালো মানুষ নয়।’
আগামী নির্বাচনের পরিবেশ নিয়ে নিজের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে টেন্ডারবাজ, মামলাবাজ ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার নির্বাচন। আমি কোনো টেন্ডারবাজ বা চাঁদাবাজের ওপর নির্ভর করে নির্বাচন করতে চাই না।’ এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের