ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
দেশের প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সমান: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এবারই প্রথম মাত্র ২১ দিনের সংক্ষিপ্ত নির্বাচনি প্রচারণার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথিড্রালে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “নির্বাচনের সময় খুবই সীমিত। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে মাত্র ২১ দিনের মধ্যে এত বড় এলাকায় প্রচারণা চালানোর অভিজ্ঞতা এবারই প্রথম। এটি আমার জন্য একদমই নতুন এক বাস্তবতা।”
বাংলাদেশে ধর্মীয় বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করে তিনি বলেন, “এ দেশে কেউ ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগরিষ্ঠ’ নয়। আমরা সবাই সমান অধিকারসম্পন্ন বাংলাদেশি নাগরিক। ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার করে কোনো বিশেষ সম্প্রদায়কে আলাদা করা বা হীনম্মন্যতায় ভোগানো ঠিক নয়। এ দেশের প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সমান এবং কেউ কারও ‘ভোটব্যাংক’ নয়।”
ইসলামের শিক্ষার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ইসলাম ধর্মে পরমতসহিষ্ণুতা ও নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতার কথা বলা আছে। কিছু কুচক্রী মহল বিভেদ তৈরির চেষ্টা করলেও বাংলাদেশের মানুষ তা সব সময় ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছে। এ সময় তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের শান্তিপ্রিয় ও সাবলীল জীবনযাপনের প্রশংসা করেন।
সীমানা পুনর্নির্ধারণের ফলে সেন্ট মেরি’স ক্যাথিড্রাল ও পার্শ্ববর্তী এলাকাগুলো এবার ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত হয়েছে। এ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “ভোটের সংখ্যা কম মনে করে কেউ যেন নিজেকে গুরুত্বহীন না ভাবেন। প্রতিটি ভোটই অত্যন্ত মূল্যবান। আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে ধানের শীষ প্রতীকে সমর্থন চাইছি।”
মতবিনিময় সভা শেষে মির্জা আব্বাস কাকরাইল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। আজ রাতে শান্তিনগরের শেলটেক রহমান ভিলায় ফ্ল্যাট মালিকদের সঙ্গেও তার একটি বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকের সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)