ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
হাদিকে সমাহিত করা হবে কবি নজরুলের সমাধি চত্বরে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শহিদ ওসমান হাদিকে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার সন্ধ্যায় একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে হাদির লাশ ঢাকায় পৌঁছার পর মঞ্চের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।
ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়েছে, শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদিকে কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার আয়োজন করা হবে। এজন্য আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ শহিদকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।’
ছাত্র-জনতাকে শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে মঞ্চ, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে পরিস্থিতি অস্থির করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায়। এছাড়া মরদেহ দেখার সুযোগ থাকবে না জানিয়ে সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত