ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির বীরত্বের প্রশংসা প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: দেশের মানচিত্রের নিরাপত্তা বিধান এবং সীমান্ত রেখায় চোরাচালান ও পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ত্যাগ ও নিষ্ঠার কথা পুনব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভৌগোলিক অখণ্ডতা রক্ষা থেকে শুরু করে মাদক ও নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানান।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, কেবল সীমান্ত রক্ষাই নয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি মুহূর্তে জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ও পেশাদার ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং সীমান্ত উত্তেজনা ও পুশইন রোধে বিজিবি অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।
বিজিবির দীর্ঘ ইতিহাস ও গৌরবের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদান অনস্বীকার্য। দু’জন বীরশ্রেষ্ঠ, ১১৯ জন খেতাবপ্রাপ্ত এবং ৮১৭ জন শহীদের আত্মত্যাগ বিজিবির ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রেখেছে। দেশমাতৃকার সেবায় মহান মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত যারা জীবন উৎসর্গ করেছেন, প্রধান উপদেষ্টা তাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।
পরিশেষে, বিজিবি দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করার পাশাপাশি দেশের সেবায় এই বাহিনীর প্রতিটি সদস্যের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধান উপদেষ্টা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের