ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ওসমান হাদিকে হারিয়ে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন
বিনোদন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের লড়াকু যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক ও প্রতিবাদে ফেটে পড়েছে দেশের শোবিজ অঙ্গন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনিয়র শিল্পী থেকে শুরু করে হালের জনপ্রিয় তারকারা তাদের আবেগ ও ক্ষোভ প্রকাশ করছেন।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হাদিকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’
বরেণ্য সংগীতশিল্পী কনকচাঁপা হাদি হত্যার দ্রুত বিচার দাবি করে লিখেছেন, ‘আল্লাহ ওসমান হাদিকে জান্নাত দান করুন। হাদি হত্যার দ্রুত বিচার এবং আসামি ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ তিনি হাদির স্মরণে কবিতা ও ছবিও শেয়ার করেন।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা হাদিকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন। অভিনেতা সিয়াম আহমেদ তার শিশুপুত্রের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দীর্ঘ এক পোস্টে বাকস্বাধীনতা ও ভিন্নমত নিয়ে প্রশ্ন তুলে হাদিকে ‘বীর শহীদ’ হিসেবে অভিহিত করেছেন।
মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এবং নির্মাতা আশফাক নিপুন হাদির মৃত্যুতে বিচারের দাবি জানানোর পাশাপাশি বর্তমানে দেশজুড়ে চলা ভাঙচুর ও গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আশফাক নিপুন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, হাদির মৃত্যুর প্রতিবাদের ভাষা যেন নৈরাজ্য না হয়। পিয়া জান্নাতুল প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুনের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘আগুন ভবন ধ্বংস করতে পারে, সাহস নয়।’
অভিনেতা নাসির উদ্দিন খান, আরশ খান সহ আরও অনেক তারকা হাদির শিশুপুত্র ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হওয়া শরীফ ওসমান হাদি টানা ছয় দিন যমদূতদের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। আজ সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)