ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: কিংবদন্তি রেসার গ্রেগ বিফেলসহ নি'হত ৭
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কিংবদন্তি রেসিং ড্রাইভার গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম এপি ও স্টেট হাইওয়ে প্যাট্রোল সূত্রে জানা গেছে, ‘সেসনা সি৫৫০’ মডেলের একটি বাণিজ্যিক বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলযোগের কারণে বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করে। তবে অবতরণের আগেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং সাথে সাথে আগুন ধরে যায়। বিমানে থাকা সাত আরোহীর কেউই বেঁচে নেই। নিহতদের মধ্যে গ্রেগ বিফেলের পরিবারের সদস্যরাও রয়েছেন।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি গ্রেগ বিফেলের একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, বিফেলের দক্ষ পাইলট হিসেবে লাইসেন্স থাকলেও দুর্ঘটনার সময় তিনি নিজেই বিমানটি পরিচালনা করছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেন বিমানটি উড্ডয়নের পরপরই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)