ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
সরকারি কর্মচারীদের পোস্টাল ভোটে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে ইসির চিঠি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে কর্মচারীদের উদ্বুদ্ধ করার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
তবে এই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট ভোটারদের অবশ্যই ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ইসি সাফ জানিয়েছে, এই অ্যাপে নিবন্ধন ছাড়া কোনো সরকারি কর্মচারী বা নির্বাচনী কর্মকর্তা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না।
চিঠিতে মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সব দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত এবং আইবাস++ (iBAS++) সিস্টেমের মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা-কর্মচারীদের অ্যাপের মাধ্যমে দ্রুত নিবন্ধন করতে উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী