ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
‘পাসপোর্ট-ভিসা ছাড়াই ৩০ হাজার আ.লীগকে আশ্রয় দিয়েছে ভারত’
নিজস্ব প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভারতের কড়া সমালোচনা করে বলেছেন, পাসপোর্ট ও ভিসা ছাড়াই প্রায় ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে ভারত আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয়ই নয়, বাংলাদেশের এসব সন্ত্রাসীদের সেখানে ট্রেনিংও দেওয়া হচ্ছে এবং তারা সেখানে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, "খুনি হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অপরাধে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে অনেক আগেই বের করে দেওয়া দরকার ছিল। যারা আমাদের দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের লালন-পালন করছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো দায়বদ্ধতা আমাদের নেই।"
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে হবে সম্পূর্ণ ন্যায্যতার ভিত্তিতে। আপনারা আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে এ দেশে ঠাঁই দিব না। আপনারা আমাদের সার্বভৌমত্বকে সম্মান করলে আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব।"
সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "সীমান্তে আমাদের মানুষকে দেখা মাত্রই যদি আপনারা গুলি করেন, তবে আমরা আপনাদের সালাম দেওয়ার নীতিতে বিশ্বাসী নই। আপনারা গুলি করলে আমরা যদি পাল্টা গুলি করতে নাও পারি, অন্তত ঢিল মেরে হলেও এর প্রতিবাদ জানাব।"
সাংস্কৃতিক আগ্রাসনের কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, "টেলিভিশন ও সিনেমার মাধ্যমে আমাদের দেশে সুকৌশলে ভারতীয় কালচার ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই পরনির্ভরশীলতা কাটিয়ে আত্মনির্ভরশীল হতে হবে।" বর্তমান তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "এই লড়াই তরুণদেরই করতে হবে। আমাদের আগের প্রজন্ম প্রকাশ্যে লড়াই করার সাহস দেখায় না, তারা তলে তলে যোগাযোগ রাখতেই বেশি পছন্দ করে।"
এনসিপি নেতার এই ঝটিকা সফর এবং কড়া বক্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে