ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইতালিতে কঠোর হচ্ছে অভিবাসন নীতি, আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা
ডুয়া নিউজ: ইউরোপের উদারনীতির দেশ হিসাবে খ্যাত ইতালির অভিবাসন নীতিও ক্রমশ কঠোর হতে চলেছে।
সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে পাঠানো হলেও, আদালতের নির্দেশে ৪৩ জন অভিবাসীকে পুনরায় ইতালিতে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে কিছু প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।
এই পরিস্থিতির মধ্যে ইতালিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেশটিতে কর্মরত প্রায় ২ লক্ষাধিক নিয়মানুযায়ী ও অবৈধ বাংলাদেশি প্রবাসী আতঙ্কিত হয়ে পড়ছেন।
এতোদিন ইতালী প্রবাসী বাংলাদেশিদের জন্য মানবিক দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু অভিবাসন নীতির এই পরিবর্তনে তাদের উদ্বেগ বেড়ে গেছে। চুক্তি অনুযায়ী, ইতালি যে কোন সময় পুনরায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে।
আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতালির সরকারের নতুন পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন না হয়ে আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মুক্তার হোসেন বলেন, “বর্তমান পরিস্থিতি ইতালিতে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের জন্য উদ্বেগজনক।”
তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের এই দেশে আইন এবং মানবাধিকারের নিশ্চয়তা অনেকদিনের। তাই আতঙ্কিত না হয়ে আইনের সহায়তা নেওয়ার চেষ্টা করা উচিৎ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)