ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যা; নিহত ১
ডুয়া ডেস্ক: অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট হয়েছে এই বন্যা। এতে অন্তত একজন নিহত হয়েছেন। বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ বন্যার পানি ভবনের দ্বিতীয় তলার স্তর পর্যন্ত উঠতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। এছাড়া আকস্মিক এই বন্যা পরিস্থিতিকে বিপজ্জনক ও প্রাণঘাতী হিসেবে বর্ণনা করা হয়েছে।
কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসফুলি বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় নর্থ কুইন্সল্যান্ডের কিছু অংশে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।’ সোমবারও সেখানে এমন ‘‘রেকর্ড বৃষ্টিপাত’’ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার আবহাওয়াবিদরা বলছেন, ভারী বৃষ্টিপাতের কারণে ওই অঞ্চলে ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।
দীর্ঘদিন ধরে নর্থ কুইন্সল্যান্ড এই ধরনের বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার মুখোমুখি হয়নি বলে জানিয়েছেন ক্রিসফুলি।
অস্ট্রেলিয়ার এবিসি সম্প্রচারমাধ্যম জানায়, শুধু প্রবল বর্ষণই নয়, দীর্ঘসময় ধরে ভারী বর্ষণ হচ্ছে। রাজ্যের টাউনসভিলে শহরের হাজার হাজার বাসিন্দাকে রোববার দুপুরের মধ্যে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার পানি ঠেকাতে কর্তৃপক্ষ শহরে এক লাখ বালুর ব্যাগ সরবরাহ করেছে।
এদিকে বন্যার কারণে নর্থ কুইন্সল্যান্ডের টাউনসভিলে ও কেয়ার্নসের পর্যটন কেন্দ্রের মধ্যবর্তী কিছু রাস্তা কেটে ফেলা হয়েছে, ফলে উদ্ধারকারী দল এবং বালুর ব্যাগ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ