ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে ফার্মা ও টেক্সটাইল শেয়ারের দাপট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৭-১১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, ফার্মাসিউটিক্যালস খাত সামগ্রিক লেনদেনের ১৫ শতাংশ দখল করে শীর্ষে অবস্থান করেছে। যদিও সম্প্রতি বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
ইবিএল সিকিউরিটিজের তথ্যমতে, গত সপ্তাহে খাতভিত্তিক গড় লেনদেনের ক্ষেত্রে শীর্ষস্থান দখলকারী অন্যান্য উল্লেখযোগ্য খাতগুলো হলো: টেক্সটাইল খাত মোট লেনদেনের ১৩.৬ শতাংশ, ইঞ্জিনিয়ারিং খাত ১২.৯ শতাংশ, খাদ্য খাত ১০.২ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত ৮.১ শতাংশ। অন্যদিকে, সিমেন্ট খাত সর্বনিম্ন ০.৬ শতাংশ, পাট খাত ০.৭ শতাংশ এবং ট্যানারি খাত ০.৮ শতাংশ লেনদেন নিয়ে তলানিতে ছিল।
সপ্তাহজুড়ে মোট লেনদেনের পরিমাণ কম থাকলেও, কয়েকটি নির্দিষ্ট কোম্পানি বাজারে ব্যাপক সক্রিয় ছিল। লেনদেনের গড় মূল্যের ভিত্তিতে সিমটেক্স কোম্পানিটি ১৮ কোটি ৭৯ লাখ টাকা প্রতিবেদন গড় লেনদেন করে শীর্ষস্থান দখল করেছে, যা মোট লেনদেনের ৪.৫৭ শতাংশ। এরপরে ছিল খান ব্রাদার্স পিপি ব্যাগ ১৪ কোটি ৯৪ লাখ টাকা গড় লেনদেন, ডমিনেজ স্টিল ১১ কোটি ৭৯ লাখ টাকা গড় লেনদেন, ওরিয়ন ইনফিউশন ১০ কোটি ৭৩ লাখ টাকা গড় লেনদেন) এবং লাভেলো আইসক্রীম ৯ কোটি ২০ লাখ টাকা গড় লেনদেন। উল্লেখ্য, সিমটেক্স এবং খান ব্রাদার্স- এই দুটি কোম্পানি একাই মোট লেনদেনের ৮ শতাংশেরও বেশি অংশ দখল করে ছিল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন