ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সূচক বাড়লেও লেনদেনে স্থবিরতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শুরু হয়েছে নতুন সপ্তাহ। তবে সূচক বাড়লেও লেনদেনের গতি তেমন চোখে পড়ার মতো নয়। বরং দিন শেষে দেখা গেছে, লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজার আরও মজবুত হবে—এমন প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের। অনেকে আশা করেছিলেন, সূচক ও লেনদেন নতুন রেকর্ড গড়বে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। আগের সপ্তাহের শুরুতে সূচকে উত্থান থাকলেও টানা চার দিন ধারাবাহিক পতনে কেটেছে। যদিও ওই চার দিনের পতনের পরিমাণ সপ্তাহের প্রথম দিনের উত্থানের চেয়ে কম ছিল।
আজকের বাজার নিয়ে প্রত্যাশার শেষ ছিল না, তবে তা সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, রমজানের কারণে বাজারে কিছুটা নিস্তব্ধতা বিরাজ করছে। তবে এটিকে ধস বা ব্যাপক দরপতনের আশঙ্কা হিসেবে দেখছেন না তারা। বরং অস্থিরতা কেটে গেলে বাজার স্বাভাবিক গতি ফিরে পাবে বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭.৮৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪.৭৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪.১৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৩টির দর বেড়েছে, ১৯৪টির দর কমেছে এবং ৭১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৬৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৫৯ কোটি ৯৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৮ কোটি ৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৮ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ৯৩টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩২৭.০৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৩.৮৩ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী