ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইতিবাচক ধারায় ফিরল শেয়ারবাজার, স্বস্তিতে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ কয়েকদিনের পতন কাটিয়ে শেয়ারবাজারে ফিরেছে ইতিবাচক ধারা। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। টাকার অংকের পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও বৃদ্ধি পেয়েছে। টানা পতনের পর বাজারের এমন গতি পরিবর্তনে বিনিয়োগ মহলে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য বাজার সংশ্লিষ্টদের।
বিশ্লেষকরা জানান, আগের সপ্তাহের টানা চারদিনের দরপতনের পর গতকাল রোববার থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে বাজার। আজ সোমবার সেই ধারা আরও শক্তিশালী হয়েছে। সূচকের সঙ্গে সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়ে যাওয়ায় ইতিবাচক আভাস মিলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকতে পারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৩.০৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৬.৬৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৩.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭.৫০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৪৭টির দর বেড়েছে, ২১টির দর কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৬৮ কোটি ৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৪৩ কোটি ৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৬৪ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ৪০টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫২.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫৪.৫৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা