ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে বড় ধরনের বিপ্লব ঘটবে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি শেয়ারবাজারে যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে, তাকে সাময়িক বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, যথাযথ সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের শেয়ারবাজারে এক বড় ধরনের বিপ্লব ঘটবে।
আমীর খসরু বলেন, শেয়ারবাজার যা একটু বেড়েছে, এটা অবশ্যই সুখবর। তবে এই বাড়া দিয়ে শেয়ারবাজার চাঙা হবে না। জনগণের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার আসার আকাঙ্ক্ষা এবং বিএনপির অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর আস্থার কারণেই হয়তো এই পরিবর্তন দেখা যাচ্ছে।
তিনি শেয়ারবাজারের উন্নয়নে দীর্ঘমেয়াদী সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট আইন-কানুনে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আমাদের এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে ভালো কোম্পানিগুলো বাজারে আসে এবং সাধারণ মানুষ সেখানে বিনিয়োগের সুযোগ পায়।
বিদেশে ও দেশি তহবিল আকর্ষণ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা হলো, শেয়ারবাজারের ওপর মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পরিচালিত হতে হবে। স্বচ্ছতার প্রশ্নে কোনো ধরনের আপস করা চলবে না।
অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সঠিক পরিকল্পনা ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের শেয়ারবাজারে এক বিশাল পরিবর্তন আসবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)