ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেয়ারবাজারে জীবন বীমার বাজিমাত, টেলিকম খাতে বড় পতন
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৭-১১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) জীবন বীমা খাত ৭.৪ শতাংশ রিটার্ন নিয়ে শীর্ষে অবস্থান করেছে। অন্যদিকে, টেলিযোগাযোগ খাত ২.৬ শতাংশ নেতিবাচক রিটার্ন নিয়ে সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বিশ্লেষণমূলক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
সপ্তাহজুড়ে জীবন বীমা খাত সবচেয়ে ভালো পারফর্ম করেছে। এর পরেই ৬.৪ শতাংশ রিটার্ন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা।
অন্যান্য শীর্ষ লাভজনক খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: পাট খাত ৬.২ শতাংশ, বস্ত্র খাত ৪.৯ শতাংশ,সেবা খাত ৪.৫ শতাংশ, তথ্যপ্রযুক্তি ৪.১ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান ৪ শতাংশ।
অন্যদিকে, টেলিকম খাত ছিল একমাত্র লোকসানি খাত, যেখানে লোকসান হয়েছে ২.৬ শতাংশ। এছাড়া, অন্যান্য খাতগুলোর মধ্যে সবচেয়ে কম রিটার্ন ছিল বিদ্যুৎ ও শক্তি খাতে ০.১ শতাংশ, এবং বিবিধ খাতে ০.৬ শতাংশ।
সাপ্তাহিক সেরা গেইনার ও লুজার
প্রতিষ্ঠানভিত্তিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, বিদায়ী সপ্তাহে জিলবাংলা (জেড ক্যাটাগরি) শেয়ারের দাম ৬০.৩২ শতাংশ বেড়েছে, যা এটিকে শীর্ষ গেইনারে পরিণত করেছে। এরপরই ছিলবিডি থাই ফুড, যার শেয়ারের দাম বেড়েছে ৫৭.৫৫ শতাংশ।
অন্যদিকে, সাপ্তাহিক টপ লুজারের তালিকায় শীর্ষে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং (জেড ক্যাটাগরি) যার লোকসান ৪০ শতাংশ। এই তালিকার উল্লেখযোগ্য বিষয় হলো, শীর্ষ ১০ লুজারের মধ্যে ৯টিই জেড ক্যাটাগরির কোম্পানি। এর মধ্যে আর্থিক খাতের রয়েছে ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, পিপলস লিজিং, ফাস ফাইন্যান্স, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স।
সর্বোচ্চ লেনদেনকারী শেয়ার
সাপ্তাহিক লেনদেনের ক্ষেত্রে সিমটেক্স (এ ক্যাটাগরি) শীর্ষস্থান দখল করেছে, যার প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৭৯ লাখ টাকা। এটি ছিল মোট লেনদেনের ৪.৫৭ শতাংশ। এরপরই রয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ (বি ক্যাটাগরি) যা প্রতিদিন গড়ে ১৪ কোটি ৯৪ লাখ টাকা গড় লেনদেন করেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী