ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
এক বছরে ৮৫ হাজার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের (২০২৫) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮৫ হাজার ভিসা বাতিল করেছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দফতর নিশ্চিত করেছে যে, বেআইনি কর্মকাণ্ড, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে এসব ভিসা বাতিল করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানান, ভিসা বাতিলের পেছনে অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই), হামলা ও চুরির মতো অপরাধ। গত এক বছরে বাতিল হওয়া ভিসার প্রায় অর্ধেকই এসব কারণে হয়েছে। তিনি বলেন, “এসব ব্যক্তি আমাদের সমাজের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, তাই তাদের দেশে রাখতে চাই না।”
বাতিলকৃত ৮৫ হাজার ভিসার মধ্যে ৮ হাজারের বেশি শিক্ষার্থী ভিসা রয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এবং ইহুদিবিদ্বেষী আচরণ বা সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এছাড়া ট্রাম্প-ঘনিষ্ঠ রাজনৈতিক ভাষ্যকার চার্লি কার্ককে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেও কিছু শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
মার্কিন কর্মকর্তারা জানান, উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের আবেদনকারীদের ক্ষেত্রে ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে। বিশেষ করে আফগানিস্তান থেকে আসা আবেদনকারীদের নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে যথাযথ যাচাই-বাছাই করা হচ্ছে।
পাশাপাশি, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় ও দেশ ছাড়ার অভিযান জোরদার করেছে। বাইডেন প্রশাসনের সময় প্রবেশ করা শরণার্থীদের নথিপত্র পুনঃযাচাইয়ের ঘোষণাও দেওয়া হয়েছে, যার ফলে বর্তমানে শরণার্থী পুনর্বাসন কর্মসূচি প্রায় স্থবির হয়ে পড়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত