ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মেক্সিকোকে কড়া হুমকি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:মেক্সিকোর সঙ্গে দীর্ঘদিনের পানি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে দেশটির ওপর শুল্ক আরোপের কড়া হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ ডিসেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে পানি সরবরাহ না করলে মেক্সিকোর পণ্যে ৫ শতাংশ শুল্ক বসানো হবে।
ট্রাম্পের দাবি, দুই দেশের মধ্যে বিদ্যমান পানি চুক্তি অনুযায়ী মেক্সিকোর যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ পানি দেওয়ার কথা থাকলেও তা বহুদিন ধরে পালন করা হচ্ছে না। এর ফলে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে কৃষি ও পশুপালন খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে।
তিনি বলেন, গত পাঁচ বছরে মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছে ৮ লাখ একর-ফুটের বেশি পানি বকেয়া রেখেছে। এই বিষয়ে ওয়াশিংটন বারবার তাগাদা দিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
ট্রাম্পের ভাষ্য, মেক্সিকোকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৭ লাখ একর-ফুট পানি ছেড়ে দিতে হবে। অবশিষ্ট অংশও দ্রুত পরিশোধ করা জরুরি। কিন্তু এখন পর্যন্ত দেশটি কোনো কার্যকর উদ্যোগ নেয়নি, যা মার্কিন কৃষকদের প্রতি বড় ধরনের অবিচার।
তিনি আরও জানান, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে মেক্সিকোর ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের লক্ষ্যে প্রয়োজনীয় নথিতে তিনি ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। ট্রাম্পের হুঁশিয়ারি মেক্সিকো দ্রুত পানি সরবরাহ না করলে যুক্তরাষ্ট্র এই শুল্ক কার্যকর করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি