ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
চীনে ভ্রমণে ভারতীয়দের ‘সতর্ক’ থাকার পরামর্শ
আন্তর্জাতিক ডেস্ক: চীনের বিমানবন্দর ব্যবহার করে ট্রানজিটের সময় ভারতীয় নাগরিকদের নিশানা করা বা অকারণে আটক ও হয়রানি না করার বিষয়ে বেইজিংয়ের কাছে আনুষ্ঠানিক নিশ্চয়তা চেয়েছে ভারত। গত মাসে সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের এক বাসিন্দাকে আটকের ঘটনার জেরে সোমবার (৮ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি জানায়।
নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “আমরা আশা করছি, চীনা কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিমান ভ্রমণ বিধির প্রতি সম্মান দেখাবে এবং ট্রানজিটের সময় ভারতীয় নাগরিকদের ইচ্ছেমতো আটক বা হয়রানি করবে না।” একইসঙ্গে তিনি ভারতীয় নাগরিকদের চীন বা চীনের মধ্য দিয়ে ভ্রমণের ক্ষেত্রে ‘যথাযথ সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
ঘটনার সূত্রপাত গত ২১ নভেম্বর। যুক্তরাজ্য প্রবাসী ভারতীয় নাগরিক প্রিমা ওয়াংজম থংডক সাংহাই বিমানবন্দরে ট্রানজিটের সময় আটক হন। তার জন্ম ভারতের অরুণাচল প্রদেশে হওয়ায় চীনা কর্তৃপক্ষ তার পাসপোর্টকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করে এবং তাকে প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখে। চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে থাকে, যা ভারত বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।
দিল্লির মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার যে প্রচেষ্টা চলছে, এ ধরনের ঘটনা তাকে দুর্বল করে দেয়। উল্লেখ্য, ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর থেকে ভারত ও চীনের সম্পর্কে টানাপড়েন চলছে, যদিও সম্প্রতি সম্পর্কের উন্নয়নে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি