ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে ভোজ্যতেল
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। এক লাফে লিটারে আরও ৬ টাকা বাড়িয়ে আজ সোমবার থেকে নতুন দাম কার্যকর করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। এতে সাধারণ ক্রেতাদের রান্নার বাজারে বাড়তি চাপ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।
রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়ে এখন প্রতি লিটার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ৯৫৫ টাকা। খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৭৬ টাকা।
এদিকে নতুন দামের প্রভাব পড়ার সঙ্গে সঙ্গেই বাজারে নড়চড় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। তাদের মতে, নিয়মিতভাবে তেলের দাম ওঠানামা পরিবারের খরচ ব্যবস্থাপনায় চাপ বাড়িয়ে দেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস