ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল প্রত্যন্ত অঞ্চল, মাত্রা ৭.০
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডা সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে ৭ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বিষয়টি নিশ্চিত করেছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার ইয়াকুতাত এলাকার কাছে। এটি আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকনের হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শক্তিশালী এই কম্পনের পর আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই। এছাড়া তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে মূল কম্পনের পর ওই অঞ্চলে বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে।
কানাডার হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের সময় তারা আতঙ্কিত নাগরিকদের কাছ থেকে জরুরি নম্বরে ফোন পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও অনেকে কম্পন অনুভবের কথা জানিয়েছেন।
কানাডিয়ান ভূকম্পবিদ অ্যালিসন বার্ড জানান, ইউকনের যে অংশে ভূমিকম্পটি আঘাত হেনেছে, সেটি মূলত পাহাড়ি এলাকা এবং জনবসতি খুবই কম। স্থানীয়রা জানিয়েছেন, কম্পনের তীব্রতায় ঘরের তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)