ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের আন্দোলন ন্যায্য: নুর
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের চলমান আন্দোলনকে সম্পূর্ণ ন্যায্য ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি মনে করেন, বাংলাদেশের বাস্তবতায় দাবি আদায়ের জন্য আন্দোলন ছাড়া অন্য কোনও পথ খোলা থাকে না। তাই শিক্ষকদের প্রতি সমর্থন জানাতে তিনি আজ সরাসরি উপস্থিত হন স্থানীয় অফিসার্স ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায়।
সভায় নুরুল হক নুর বলেন, দেশের পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে দাবি না তুললে অধিকার পাওয়া যায় না। তিনি দাবি করেন, বর্তমানে নন-পলিটিক্যাল সরকার থাকায় বিভিন্ন পেশাজীবী চাপ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছেন, তাই শিক্ষকরা পিছিয়ে থাকবেন কেন? শিক্ষকদের বদলির ঘটনাকে তিনি অযৌক্তিক বলে নিন্দা জানান এবং আশা প্রকাশ করেন সরকার দ্রুত এই সিদ্ধান্ত বদলাবে।
তিনি আরও বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ নাগরিক তৈরি করেন, অথচ তাদেরই সুযোগ-সুবিধা উন্নয়নে অবহেলা করা হয়। শিক্ষা খাতে বিনিয়োগ কখনো ক্ষতি নয়, বরং এটি ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সম্পদ। তাই শিক্ষকদের চাকরি প্রথম শ্রেণি মর্যাদায় উন্নীত করার দাবি তিনি জোরালোভাবে তুলে ধরেন।
মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা সম্মিলিতভাবে শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানান এবং দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে সভা শেষ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা