ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ আখ্যা দিয়ে সাক্ষাৎ নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
শুক্রবার (৫ ডিসেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘোষণা দেন। ইমরান খানকে ‘যুদ্ধ উন্মাদনায় চরমপন্থি’ ও ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে অভিহিত করে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “আইন অনুযায়ী বন্দিদের সাক্ষাতের সুযোগ থাকলেও, ইমরান খানের ক্ষেত্রে আর কোনো বৈঠক হবে না। এখন থেকে তার সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ।”
মন্ত্রীর দাবি, জেলের নিয়ম অনুযায়ী সাক্ষাতের সময় জেল সুপারিনটেনডেন্ট উপস্থিত থাকেন এবং দেখা গেছে ইমরান খান সাক্ষাতের সুযোগ নিয়ে রাজনৈতিক নির্দেশনা দিচ্ছেন এবং অস্থিরতা উসকে দিচ্ছেন। তথ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, জেলের ভেতর থেকে ‘শত্রুর এজেন্ডা’ বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।
এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ইমরান খানকে ‘মানসিক ভারসাম্যহীন’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বিদেশি শক্তির হয়ে কাজ করছেন এবং সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু করছেন।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর এক এক্স পোস্টে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে কটাক্ষ করেছিলেন ইমরান খান। এর জেরে সেনাবাহিনী ও সরকারের পক্ষ থেকে এই পাল্টা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ