ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, কাল থেকে পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে সারা দেশে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি বার্ষিক পরীক্ষা (তৃতীয় প্রান্তিক মূল্যায়ন) অনুষ্ঠিত হবে।
শনিবার (৬ ডিসেম্বর) এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় ‘শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের নৈতিকতা, মানবিকতা এবং কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত করা হলো। রোববার থেকে সব শ্রেণিতে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। তবে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি দুই পরিষদের আলোচনার ভিত্তিতে পরে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে গত ৩ ডিসেম্বর থেকে সারা দেশে সর্বাত্মক কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকরা। তাদের অভিযোগ ছিল, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির ২২ দিন পার হলেও দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
শিক্ষকদের ৩ দফা দাবি:
১. ১০ম গ্রেডের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির আলোকে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি করা।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)