ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হজের সব প্রস্তুতি নির্ধারিত সময়ে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, রোডম্যাপ অনুযায়ী আসন্ন হজের সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে এগিয়ে চলছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শতভাগ বাড়িভাড়া চুক্তি সম্পাদনের জন্য কঠোরভাবে কাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও বাড়িভাড়া চুক্তির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ধর্ম উপদেষ্টা জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বাড়িভাড়া চুক্তি সম্পাদন তদারকি করা হচ্ছে। সকল হজ এজেন্সিকে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মদিনা ও মক্কায় উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর বাড়িভাড়া চুক্তি সম্পন্ন হয়েছে। বাকি হজযাত্রীদের জন্যও ডেডলাইনের মধ্যে চুক্তি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত রোডম্যাপ অনুযায়ী বাড়িভাড়া চুক্তি সম্পাদনের গুরুত্ব তুলে ধরে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশের হজ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা নির্ধারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া দু’দেশের বিদ্যমান সম্পর্ক আরও মজবুত এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সাক্ষাৎকালে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম ও যুগ্ম সচিব ড. মোঃ মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি