ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি ঠেকাতে রাতেও বিআরটিএ-র নজরদারি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও শোষনমুক্ত করতে এবার রাতের বেলাতেও মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি এবং যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীর অন্যতম প্রধান কেন্দ্র মহাখালী বাস টার্মিনালে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বিআরটিএ-র সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিআরটিএ কর্মকর্তারা টার্মিনালের বিভিন্ন কাউন্টারে গিয়ে তদারকি করেন।
সরেজমিনে দেখা গেছে, রাত ৯টার পর ভ্রাম্যমাণ আদালতের টিমটি প্রতিটি কাউন্টার পরিদর্শন করে ভাড়ার তালিকা যাচাই করে। এ সময় কর্মকর্তারা সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে কি না সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। কোনো কোনো কাউন্টারে টিকেটের গায়ে মুদ্রিত দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছে কি না, তাও কঠোরভাবে পরীক্ষা করা হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা সাংবাদিকদের বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। আমরা নজর রাখছি যাতে কোনো বাস নির্ধারিত সময়ের চেয়ে বেশি দেরি না করে এবং কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায়ের সাহস না পায়। এখন পর্যন্ত মহাখালীতে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে কোনো অনিয়ম নজরে এলে সাথে সাথে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঈদের আগমুহূর্তে বিআরটিএ-র এমন রাতের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তারা মনে করছেন, প্রশাসনের এমন নজরদারি থাকলে অসাধু পরিবহন মালিক ও শ্রমিকরা যাত্রীদের জিম্মি করার সাহস পাবে না। বিআরটিএ জানিয়েছে, ঈদের শেষ দিন পর্যন্ত রাজধানীর গাবতলী, সায়েদাবাদসহ অন্যান্য বড় টার্মিনালগুলোতেও এই অভিযান অব্যাহত থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত