ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘জুলাই আন্দোলনকারীরা ভবিষ্যতে বিশ্ব নেতৃত্ব দেবে’
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের যুব ও নতুন প্রজন্মের নেতা-উদ্ভাবকই একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে, ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’ তথ্য-প্রযুক্তি খাতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে।
বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর সৃষ্ট বিক্ষোভই এক সময় মহাশক্তিশালী সরকারের পতন ঘটিয়েছে।”
মুহাম্মদ ইউনূস আরও বলেন, “বর্তমানে তথ্য-প্রযুক্তি খাতই মূল খাত। এখান থেকেই পরিবর্তন আসবে এবং অন্যান্য সব খাতেও এর প্রভাব পড়বে।” তিনি নাগরিক সেবার ডিজিটাল রূপায়ণ প্রসঙ্গে বলেন, “প্রতিষ্ঠিত সিস্টেম শুধু কাগজে থাকলে কাজ হবে না। সেবা জনগণের হাতে দিলে তারা নিজের মতো করে ব্যবহার করবে। এটিই তথ্য-প্রযুক্তির প্রকৃত শক্তি।”
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পার্বত্য চট্টগ্রামের স্কুলসমূহে ইন্টারনেট সুবিধার অভাবকেও তুলে ধরেন। তিনি বলেন, “পাহাড়ের তিন জেলায় থাকা আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ ছিল। যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি