ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আনিস আলমগীরের আইনজীবী নাজনীন নাহার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান মামলায় আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান গত ২৫ জানুয়ারি আদালতে আবেদন করেন, যাতে আনিস আলমগীরকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি চাওয়া হয়। সেই আবেদনের শুনানি শেষে আজ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ তার বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ‘রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়া’র অভিযোগ আনা হয়। মামলায় তার সঙ্গে আরও তিনজনকে আসামি করা হয়।
এই মামলার অন্য আসামিরা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ। মামলার পরদিনই আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নেয়।
রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। সেই সময় থেকে তিনি কারাবন্দি অবস্থায় রয়েছেন। এর মধ্যেই চলতি মাসের ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা দায়ের করে দুদক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’