ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পে-স্কেল প্রজ্ঞাপনের দাবিতে এমপিও শিক্ষকদের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন কাঠামোর (পে-স্কেল) প্রজ্ঞাপন দ্রুত জারি এবং জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলনের পথে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ লক্ষ্যে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।
বুধবার (২৮ জানুয়ারি) জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পরদিন ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে শিক্ষক-কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠনের পর থেকে দফায় দফায় দ্রব্যমূল্য বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সরকারি কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
এতে আরও বলা হয়, যদি পে-স্কেল কার্যকর না করা হয়, তাহলে কমিশন গঠন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের যৌক্তিকতা কোথায়—সে প্রশ্নও উঠে আসে।
এদিকে, ‘দাবি আদায় ঐক্য পরিষদ’ ২৮ ও ২৯ জানুয়ারি সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে নিজস্ব কর্মসূচি ঘোষণা করেছে।
জোটের নেতাদের সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশের সব জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের