ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিসিএস প্রিলিমিনারি: পুনরায় প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএস পরীক্ষা ২০২৫ এর প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ) প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করার নির্দেশ দিয়েছে। কিছু পরীক্ষার্থীর প্রবেশপত্রে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরের প্রবেশপত্রে মুদ্রণ ত্রুটি দেখা গেছে। এই রেঞ্জের নম্বর হলো ১১০২৫১০১ থেকে ১১০২৬৭৪০। যারা ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাদেরকে নতুন করে প্রবেশপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর