ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
নির্বাচনী প্রচারে নারীদের ওপর হামলার নিন্দা জানাল ইউটিএল
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রমের সময় দেশের বিভিন্ন স্থানে নারী নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা, হেনস্তা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
আজ (২৮ জানুয়ারি) ইউটিএলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন।
ইউটিএল নেতারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জনগণের বহু আকাঙ্ক্ষিত একটি নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও জোট শান্তিপূর্ণভাবে প্রচার চালাবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা সম্পন্ন হবে। কিন্তু সাম্প্রতিক কয়েকদিনে যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, ঢাকা ও মেহেরপুরসহ বিভিন্ন এলাকায় নারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে।
বিবৃতিতে বলা হয়, এই ঘটনাগুলোর মধ্যে শারীরিক হামলা, প্রকাশ্য অপমান, হিজাব বা পোশাক খোলার হুমকি এবং নির্বাচনী কর্মকাণ্ডে বাধা প্রদানের অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইউটিএল এ ধরনের সহিংসতা বাংলাদেশের সংবিধান, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে।
সংগঠনটি মনে করে, রাজনৈতিক মতবিরোধের অজুহাতে নারীর ওপর হামলা, হেনস্তা বা ভয় সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীর রাজনৈতিক অংশগ্রহণ রুদ্ধ করার যে কোনো প্রচেষ্টা গণতন্ত্র ও আইনের শাসনের সঙ্গে বিরোধপূর্ণ। ইউটিএল চার দফা দাবি জানাচ্ছে:
১. সংঘটিত প্রতিটি ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে।
২. হামলা ও হেনস্তার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৩. ভবিষ্যতে নারীর ওপর সহিংসতা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।
৪. প্রশাসনিক গাফিলতি, নিষ্ক্রিয়তা বা পক্ষপাতিত্ব প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে এবং দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার মান রক্ষার লক্ষ্যে গঠিত একটি সংগঠন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে