ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইসরায়েলকে কঠোর সতর্কতা দিল জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী বা ইউনিফিলের (UNIFIL) অবস্থানের খুব কাছাকাছি ইসরায়েলি বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা ও সতর্কতা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি এই হামলাকে নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ লেবাননে ইউনিফিলের শান্তিরক্ষীরা তাদের কার্যক্রম এলাকার মধ্যে ইসরায়েলি বিমান হামলার একটি সিরিজ পর্যবেক্ষণ করেছেন।
ডুজারিক সতর্ক করে বলেন, ‘ইসরায়েলের এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের বিদ্যমান যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থা ব্যবহারের আহ্বান জানাই।’
একইসঙ্গে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বিনতে জবেইল এলাকায় শান্তিরক্ষীদের ওপর হামলার আরেকটি ঘটনার কথা উল্লেখ করেন তিনি। সেখানে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ব্যক্তি টহলরত জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়ির পেছনে গুলি ছোড়ে। জাতিসংঘ এই ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে লেবানন কর্তৃপক্ষকে এর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এদিকে, বিবিসি জানিয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনার একদিনেরও কম সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের মাহরুনা, আল-মাজাদেল, জেবা ও বারাচিতসহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালানো হয়। জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ