ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নোয়াখালীর ২৪৩ স্কুলের সব শিক্ষককে শোকজ
নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নোয়াখালী জেলার ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা বর্জন ও বিদ্যালয়ে তালা ঝোলানোর অভিযোগে এসব প্রতিষ্ঠানের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়েছে, গত ২ ডিসেম্বর থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু অভিযুক্ত শিক্ষকরা সরকারি আদেশ অমান্য করে পরীক্ষা গ্রহণ করেননি। উল্টো তারা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছেন এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন, যা সরকারি কর্মচারী আইন-২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
আগামী তিন কর্মদিবসের মধ্যে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব জানান, সরকারি দায়িত্ব পালনে অবহেলা এবং নির্ধারিত সময়ে পরীক্ষা না নেওয়ায় এই নোটিশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সহকারী শিক্ষকদের টানা আন্দোলনের পর কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে এবং আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল